
এসবিএসি ব্যাংক পিএলসির শরিয়াহ্্ সুপারভাইজরি কমিটির ১২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসবিএসি ব্যাংকের শরিয়াহ্্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীর। এ সময়ে শরিয়াহ্্ সুপারভাইজরি কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন আযহারী ও ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি