ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইউআইটিএসে নতুন ওয়েবসাইটের উদ্বোধন

ইউআইটিএসে নতুন ওয়েবসাইটের উদ্বোধন

বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নতুন ওয়েবসাইট “https:/ww/w.uits.ac.bd” -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গত বুধবার দুপুর ০১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি নতুন ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

একই সঙ্গে তিনি শরৎকালীন সেমিস্টার ২০২৬-এ শিক্ষার্থী ভর্তি-কার্যক্রম শুরু করার ঘোষণা প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও সবার মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসেন, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক, ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. ফারুক হোসেন, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসী, প্রক্টর মো. তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক সাব্বির হাওলাদার ও আব্দুল্লাহ আল মামুন শামীম, সব বিভাগের বিভাগীয় প্রধানসহ সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত