ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

অধ্যাপক প্রদীপ কুমারের প্রয়াণে ঢাবি উপাচার্যের শোক

অধ্যাপক প্রদীপ কুমারের প্রয়াণে ঢাবি উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় গতকাল ১৯ এপ্রিল ২০২৬ রবিবার পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়-এর পরলোকগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত