
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং মুয়েন্জার বাংলা প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার এ আহবান করেন। তিনি বলেন, আমরা খুব ভাগ্যবান যে এই পৃথিবীতে বসবাস করার সুযোগ পেয়েছি।
অন্য কোনো গ্রহ বসবাসের জন্য এতোটা উপযুক্ত না। আমরা যদি সুস্থভাবে জীবনযাপন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই পোড়াতেলের ব্যবহার বাদ দিতে হবে। কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে তিনি মুয়েন্জার বাংলা প্রাইভেট লিমিটেডকে তাদের ইতিবাচক কার্যক্রমের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে সম্প্রসারণ করার অনুরোধ জানান যাতে পরিবেশ ও মাটির সঙ্গে মিশে এসব পোড়া তেল বিরূপ প্রভাব সৃষ্টি করতে না পারে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুয়েনজারের দক্ষিণ এশিয়ার প্রজেক্ট ম্যানেজার Martin Shestag। তিনি উপস্থিত সবাইকে সেমিনারে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএফএসএ সদস্য যথাক্রমে আ ন ম নাজিম উদ্দীন এবং ড. মোহাম্মদ মোস্তফা। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসএ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। তিনি পোড়াতেলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন- প্রতিবছর ২ লাখ ৭৮ হাজার মানুষের মৃত্যু শিল্পজাত ট্রান্স ফ্যাট গ্রহণের কারণে ঘটে। ট্রান্সফ্যাট রক্তনালীতে জমে গিয়ে হার্ট এটাকের ঝুঁকি বাড়ায়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি