ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূরিকরণের লক্ষ্যে গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন কার্যক্রম পরিচালনার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) অধ্যাদেশ জারি করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেন। গত সোমবার বেলা ১১টায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ বোর্ডের সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-এর সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। মতবিনিময় সভার উপস্থাপনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কার্যক্রমের সার্বিক অবস্থা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। সভায় সদর দপ্তরের কর্মকর্তারা, মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য তাদের বস্তুনিষ্ঠ মতামত প্রকাশ করেন। তারা আনুপাতিক লোডশেডিং, সিস্টেম লস হ্রাসকরণ, বকেয়া আদায়, বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় এসব বিষয়াদি মতবিনিময় সভায় তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত