ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে বিএমইউতে মহামান্য রাষ্ট্রপতি

চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে বিএমইউতে মহামান্য রাষ্ট্রপতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে গত রোববার সকালে দেখতে এসেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে মহামান্য রাষ্ট্রপতি কিছুক্ষণ অবস্থান করেন। এসময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। মহামান্য রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেয়ার সাথে সাথে তার দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় বিএমইউ এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপাচার্য ও বর্তমানে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত