ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে বিশেষ অভিযান, কারেন্ট জাল জব্দ

কাউখালীতে বিশেষ অভিযান, কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় কচাঁ নদীর পাঙ্গাসিয়া প্রান্ত থেকে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। গতকাল সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়।

অভিযান শেষে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত