ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীর আবাসিক ভবন সোলারের আওতায় আনতে চায় সরকার

রাজধানীর আবাসিক ভবন সোলারের আওতায় আনতে চায় সরকার

বিদ্যুতের সরবরাহ বাড়াতে সরকার রাজধানী ঢাকার আবাসিক ভবন সোলার পাওয়ারের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

পরিকল্পনা বাস্তবায়নে এ ক্ষেত্রে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আশা করি এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেটে অনুমোদন করিয়ে সরকারি আদেশ হিসেবে দিতে পারবো।’ সরকার সোলার থেকে পাওয়া বিদ্যুৎ আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় জানিয়ে তিনি পরামর্শ দেন, বেসরকারি খাত থেকে ঢাকা ও অন্যান্য শহরে রুফটপে সোলার বসানো যেতে পারে। তিনি বলেন, ‘বাড়িতে আপনারা বিদ্যুৎ দিলেন, মাস শেষে নেট ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বিলটা নিয়ে আসলেন।

ছাদ তো এমনি দেবে না, কিছুটা ভাড়া তাদের দিতে হবে। ওটা আপনাদের বিল থেকে বাদ দিয়ে দেবেন।’

সরকারি উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়ন সফল হবে না বলে মনে করেন ইকবাল হাসান মাহমুদ। তিনি আরও জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে চিন্তা করছে।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যবসায়ী সমিতি মার্কেট খোলা রাখার সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ঢাকা শহরের প্রত্যেকটা হাউসহোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং বেসরকারি উদ্যোক্তাদের যদি (সুযোগ) দেই, তাহলে আমি মনে করি যে, ঢাকার যে লোডটা আছে, অনেক লোড কমে যাবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত