প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৮ মে, ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে গত বুধবার অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি (Chief of Air Staff of Bangladesh Air Force Air Chief Marshal Hasan Mahmood Khan, BBP, OSP, GUP, nswc, psc)। তিনি সম্মেলনে উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি তিনি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় প্রধান অতিথি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সব সদস্যদের প্রতি আহবান জানান এবং বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে- এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, সংশ্লিষ্ট এয়ার অফিসাররা ও বিমান সদরের পরিচালকরা সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটিগুলোর এয়ার অধিনায়কসহ সংশ্লিষ্ট এয়ার অফিসাররা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।