ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড

গকাল শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বালেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের আলোকে গত বৃহস্পতিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে আটককৃত ডাকাতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত