ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

তরুণদের জন্য ‘কুরবানি রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

তরুণদের জন্য ‘কুরবানি রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

বাংলাদেশের তরুণ গেমারদের জন্য ‘কুরবানি রান’ নামে একটি গেমিং টুর্নামেন্টের উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেওয়া এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে আকিজ আইবস-এর গেমিং প্ল্যাটফর্ম ‘ইলিউশন আর্ক’-এ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। প্ল্যাটফর্র্মটিতে (https://illusionarc.com) নিবন্ধনের মাধ্যমে গেমাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১০ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এতে অংশগ্রহণকারী শীর্ষ ২৫ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোয়েভ ওভেনসহ আরও নানা উপহার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত