ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ফারাক্কা বাংলাদেশের মতো ভারতের জন্যও অভিশাপ

বললেন ন্যাপ মহাসচিব
ফারাক্কা বাংলাদেশের মতো ভারতের জন্যও অভিশাপ

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের জন্য নয়, এখন ভারতের জন্যও অভিশাপে পরিণত হয়েছে। তিনি বলেন, গত ৫০ বছর ধরে বাংলাদেশ ফারাক্কার অভিশাপ বয়ে বেড়াচ্ছে।

শুষ্ক মৌসুমে বাংলাদেশ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে ফারাক্কা ব্যারাজের কারণে ভারতও এখন ক্ষতির মুখে পড়েছে এবং দেশটিতেও এ বাঁধের বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে।

গতকাল শনিবার ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের ৫০তম বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব কনসাস সিটিজেন (ভসিসি)-রংপুর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা এবং ভাগীরথী ও গঙ্গা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ১৯৬১ সালে ভারত সরকার ফারাক্কা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নেয়।

কিন্তু ব্যারাজ চালুর পর মালদহ ও মুর্শিদাবাদ এলাকায় নদীভাঙনের মাত্রা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত