ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

১৮তম বিইউপি দিবস উদযাপন

১৮তম বিইউপি দিবস উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) গতকাল বৃহস্পতিবার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৮তম বিইউপি দিবস উদযাপন করে। এ বছর বিশ্ববিদ্যালয়টি ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করল। বিইউপি দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি বিইউপি লেকে মাছ অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ করেন। এছাড়াও বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত