
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)তে হেপাটোলজি বিভাগের উদ্যোগে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, দ্রুত বাড়ছে দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ এমএএফএলডি। আক্রান্ত রোগীসহ মানুষকে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও জনসচেতনতায় গুরুত্বারোপ করা হয়। গতকাল বৃস্পতিবার সকালে বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী।
পরে শহীদ ডা. মিল্টন হলে ‘টার্গেটেড থেরাপি ইন মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি) Targeted Therapy in Metabolic Dysfunction–Associated Fatty Liver Disease (MAFLD)’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। সংবাদ বিজ্ঞপ্তি