ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। নিহত সোহেল ও মিরাজ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।

গতকাল শনিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলায় তাদের স্বজনদের হাতে আলাদা চেকের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার এই চেক হস্তান্তর করা হয়। এ সময় জানানো হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আরও ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিমন্ত্রী নিহতদেও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত