ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনডিইএ) ১০১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. শেখ জামাল (আবির), সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী ফয়সাল আলম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. আলমগীর হোসেন। গতকাল শনিবার দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ আলী, মো. মেহেদী হাসান নাবিল, হাসান নেওয়াজ খান, মোহাম্মদ মুশফিকুর রহমান শিহাব, মো. রনি বাবু (রেদওয়ান), মো. ফারুক আহমেদ (আকরাম), মো. আহসান উল্লাহ, মাহাবুব আলম ও মোতাহের হোসেন মণ্ডল। এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন আলী আশরাফ ও খাইরুল কবির সীপু। যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. আশিক পাঠান (দপ্তর), জান্নাতুল নাঈম (প্রচার), তারান্নুম বিনতে জাকির (জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ), মো. শাহিন হোসেন টিটু (ছাত্র-শিক্ষক কমিউনিটি), মো. ইকবাল হোসেন (অর্থ), আরিফুল ইসলাম, মো. আবু সাঈদ অনিক, ইনজামুল হক বাপ্পী, তীদিপ চৌধুরী শানু, মো. নূর মোহাম্মদ অভি, মো. মুনাজ্জির ইসলাম, মো. জাহিদ হাসান, মো. শাহারিয়ার আহমেদ, মো. তানভীর ইসলাম ও ওয়াকিল আহম্মেদ।

সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঙ্গে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. গোলাম রব্বানি ও মোহাম্মদ মুস্তফা আলী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত