
চিকিৎসা সেবার উন্নয়নে তিন সংসদ সদস্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল রোববার দুপুরে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের রায়হান সিরাজী ও রংপুর-৫ আসনের গোলাম রব্বানী হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তারা হাসপাতালের আউটডোর, বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রোগী-স্বজন, দায়িত্বপ্রাপ্ত নার্স, চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে কথা বলেন। তারা হাসপাতালের জনবল সংকট, বিকল যন্ত্রপাতি, অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানে স্বাস্থ্যমন্ত্রী ও সংসদে উপস্থাপনের কথা জানান। রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর বিভাগের ৮ জেলাসহ অন্য বিভাগের রোগীরা চিকিৎসা নিতে আসেন। এ হাসপাতালের ২৬টি এক্স-রে মেশিনের মধ্যে ২টি সচল, মেরামতযোগ্য ৪টি ও অচল ২৪টি রয়েছে।