
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়াল। দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন। মৃত ছয় মাস বয়সি শিশু রাইয়ান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা রুমেন মিয়ার ছেলে; সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়। ওসমানী হাসপাতালে পাঁচ মাস বয়সী শিশু তাউসিফ ইসলাম ছাতক উপজেলা সদরের আঙ্গুর মিয়া ছেলে। অন্য শিশুটি সাত মাস বয়সি আমায়রা জান্নাত সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা মিনহাজের মেয়ে। স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।