ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা অনুষ্ঠিত

বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা আজ ১৭ জুন ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে শহিদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিএমইউর ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। যেখানে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যসেবা, মেডিকেল শিক্ষার মানন্নোয়ন, গবেষণা ও প্রশিক্ষণ। এবারের প্রস্তাবিত বাজেটে মিশন ও ভিশন হিসেবে বলা হয়েছে, ‘সেবায় শ্রেষ্ঠতা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমান হোক দৃশ্যমান। স্বাস্থ্যসেবায় প্রাধিকার হোক সবার অধিকার। ব্যয় হ্রাস অনুক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন।’ ৫৯টি নিজস্ব বিভাগ ও ৫৫টি অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএমইউকে পূর্ণাঙ্গ গবেষণাধর্মী ও র‍্যাংঙ্কিংয়ে আন্তর্জাতিকমানে উন্নতির বিষয়ে প্রস্তাবিত বাজেটে আলোকপাত করা হয়। সভায় ২০২৫-২৬ এর সংশোধিত বাজেট, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, উন্নয়ন বাজেট এবং বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নতুন নতুন বিষয় চালু ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় স্বচ্ছতা, জবাবদিহিমূলক, ফলপ্রসূ একটি সুসম বাজেট প্রণয়নে গুরুত্বারোপ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত