ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হামে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

হামে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়াল। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন। মৃত নয় মাস বয়সি শিশু দিবানি পাল সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা দিপন পালের মেয়ে। আর দুই মাস ২৪ দিন বয়সি শিশু রাইয়ান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা মনোয়ারের ছেলে। স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত