ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বগুড়ায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনাবিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনাবিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং বিশ্বব্যাংকের সহায়তাপ্রাপ্ত লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর উদ্যোগে আজ বগুড়ার মম ইন-এ ‘লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান (এলপিপি)’ বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম, এমপি, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য, বগুড়া-৬; মো. মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাজশাহী সিটি করপোরেশন; এমআর ইসলাম স্বাধীন, প্রশাসক, বগুড়া সিটি করপোরেশন; মো. গোলাম আজম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এইচআরডি, কিউসি ও এনভায়রনমেন্ট ইউনিট, এলজিইডি সদর দপ্তর; এবং মলয় কুমার চক্রবর্তী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রাজশাহী বিভাগ, এলজিইডি। এলজিসিআরআরপি, এলজিইডি সদর দপ্তরের প্রকল্প পরিচালক এনএসএম জিল্লুর রহমানের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি আয়োজন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত