ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বেরোবিতে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

বেরোবিতে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ২০১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিউল আজম খান, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এসএম আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক, বিসিক জেলা কার্যালয়, রংপুরের সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান এবং শিল্পনগরী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত