ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শেওড়াপাড়ায় মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে তরুণের মৃত্যু

শেওড়াপাড়ায় মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে তরুণের মৃত্যু

রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাজিদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, সাজিদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানাকে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটে ৯ জুন দিবাগত রাতে। পরিবারের সদস্যদের ভাষ্য, সাজিদ চলন্ত মোটরসাইকেলে ছিলেন। তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। একে তারা পরিকল্পিত হামলা মনে করছেন। হামলায় জড়িত হিসেবে স্থানীয় কয়েক ব্যক্তির নাম উঠে এসেছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একাধিক মামলা আছে বলে তারা জানতে পেরেছেন। সাজিদ রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম শামসুল চৌধুরী। মা তানিয়া সিকদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত