ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববিদ্যালয়ে শিগগিরই টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার হবে

বিশ্ববিদ্যালয়ে শিগগিরই টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার হবে

গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার এবং মেধাসম্পদের কার্যকর ব্যবহারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই একটি ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার’ স্থাপন করা হবে। এই কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে গত রোববার উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ফার্মেসী অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং ডিপিডিটি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত