ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আশুরা উপলক্ষে রাজধানীতে ৩ দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা

আশুরা উপলক্ষে রাজধানীতে ৩ দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

নির্দেশনা অনুযায়ী, হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট, হোসেনি দালান মোড়, বকশী বাজার মোড়, বকশি বাজার (কল পাড়) মোড়, নল উমেশ দত্ত রোড, কারা সদর দফতর নতুন রাস্তা, চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড়, চক বাজার মডেল থানা মোড়, চক-সার্কুলার রোড, চক বাজার শাহী মসজিদ, নূরাণী কোল্ড ড্রিংকস, বেগম বাজার রোড, নাজিমুদ্দিন রোড, চাঁনখারপুল বা নিমতলী ক্রসিং, হোসেনি দালান রোড হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় ফিরতে হবে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

নির্দেশনা অনুযায়ী হোসেনি দালান ইমামবাড়া, চাঁনখারপুল বা নিমতলী ক্রসিং, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক-সার্কুলার রোড, চক বাজার মডেল থানা মোড়, চক বাজার, থানার সামনে শাহী মসজিদ মোড়, কারা সদর দফতর নতুন রাস্তা, উমেশ দত্ত রোড, বকশি বাজার (কল পাড়) মোড়, বকশি বাজার লেন, হোসেনি দালান রোড হয়ে হোসেনি দালান ইমামবাড়ায় ফিরতে হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

এর মধ্যে রয়েছে, হোসেনি দালান ইমামবাড়া, হোসেনি দালান রোড, বকশি বাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশি বাজার (কল পাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নিউমার্কেট মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড, বিজিবি ৪ নম্বর গেট, সাত মসজিদ রোড, ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত