ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আজ ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: অগ্রাধিকার ও পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের তিনজন প্রখ্যাত অর্থনীতিবিদ উপস্থিত থেকে জাতীয় বাজেট সাধারণ নাগরিক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং দেশের অর্থনীতির ভবিষ্যতের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, সে বিষয়ে তাঁদের মূল্যবান ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, দেশের রপ্তানিখাত এবং ব্যবসায়িক কর্মকাণ্ড যেন সহজভাবে পরিচালিত হতে পারে সেজন্য এই বাজেটে শুল্ক হ্রাসসহ অনেক ইতিবাচক উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু বর্তমান অর্থ বছরেই যেখানে রাজস্ব আদায় পুরোপুরি হচ্ছে না, সেখানে আরও ১৮ ভাগ বেশি রাজস্ব আদায় প্রায় অসম্ভব। পাশাপাশি দেশে যেভাবে ঋণের সুদ পরিশোধে ব্যয় বাড়ছে তাতে মেগা প্রকল্পগুলোর মূল টাকা ফেরতের সময়ে দেশ দীর্ঘ মেয়াদে ঋণের ফাঁদে আটকা পরতে পারে বলে আশংকা করেন তিনি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত