
গত বুধবার হজ্ব ফাইন্যান্স কোম্পানী পিএলসি (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক মো. সাঈদ আহমেদ এফসিএ, স্বতন্ত্র পরিচালক জনাব মো. রমজান বাহার এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি ও জনাব আব্দুল হালিম বিন এলিয়াস, প্রধান নির্বাহী জনাব মো. শফিকুর রহমান সহ কোম্পানী সেক্রেটারি জনাব মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা এবং খেলাপী বিনিয়োগ আদায় আমানত ও নতুন বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবনা দেয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি