ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিন জন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, ১৩ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত এবং ৩৯ জন মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয় জন মাদক কারবারে জড়িত এবং একজন ছিনতাইকারী ও ডাকাতি মামলায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত