
এনআরবিসি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগদান করেছেন মো. শাহিন হাওলাদার। এনআরবিসি ব্যাংক পিএলসিতে যোগদানের আগে, মি. হাওলাদার এনআরবি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে প্রায় তিন দশকের বিস্তৃত অভিজ্ঞতা নিয়ে তিনি তার নতুন দায়িত্বে সমৃদ্ধ দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে এসেছেন। মি. হাওলাদার ১৯৯৫ সালের অক্টোবর মাসে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তাঁর কর্মজীবনে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি, কৌশলগত উন্নয়ন এবং কার্যকরী উৎকর্ষতায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি