ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

তুরাগ নদে লাশ ভেসে যাওয়ার গুজব শনাক্ত

রিউমার স্ক্যানার
তুরাগ নদে লাশ ভেসে যাওয়ার গুজব শনাক্ত

তুরাগ নদে লাশ উদ্ধার ও ভেসে যাওয়ার গুজব শনাক্ত করেছে ফ্যাক্টচেক টিম রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, তুরাগ নদ দিয়ে লাশ ভেসে যাওয়ার দৃশ্য দাবিতে বিভিন্ন পুরোনো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রচার সনাক্ত করা হয়েছে। রিউমার স্ক্যানার অনুসন্ধান টিম গুজব শনাক্ত করেছে। তুরাগ নিয়ে গুজব-১, যমুনা সেতু এলাকায় ট্রাক দুর্ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে তুরাগে সাত নেতা-কর্মীর লাশ উদ্ধারের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

তুরাগ নিয়ে গুজব-২, সিলেটের গোলাপগঞ্জের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হচ্ছে তুরাগে কিশোর সুমনের লাশ ভেসে যাওয়ার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত