ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কেরানীগঞ্জে খাদ্য নিরাপদতাবিষয়ক সেমিনার ও কুইজ পুরস্কার বিতরণ

কেরানীগঞ্জে খাদ্য নিরাপদতাবিষয়ক সেমিনার ও কুইজ পুরস্কার বিতরণ

ঢাকার কেরানীগঞ্জে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) যৌথ ভূমিকা’ শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) STIRC প্রকল্প, ঢাকা জেলা কার্যালয় এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি এবং কর্তৃপক্ষের সচিব মিজ শ্রাবস্তী রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক এবং স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বিএফএসএ চেয়ানম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন- সরকার বা কর্তৃপক্ষ একা দেশের সবার খাবার নিরাপদ করতে পারবে না। এটা একটি সম্মিলিত প্রয়াস। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি সবার অংশগ্রহণ জরুরি। এর আগে কর্মসূচির অংশ হিসেবে ধাপে ধাপে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে খাদ্য নিরাপদতা ও পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল মঞ্চে সেই প্রতিযোগিতারই সমাপনী ও চূড়ান্ত পুরস্কার বিতরণ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত