ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিইউপিতে বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

বিইউপিতে বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা বিইউপির সিনেট হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। সভার শুরুতে বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম বিদায়ী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। সভায় সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুব তার বক্তব্যে বলেন, বিইউপি বয়সে নবীন হলেও তার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন, যা বিইউপির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করছে। বিইউপি শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা এবং নৈতিকতার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করে। শিক্ষার্থীদের সুশৃঙ্খল, নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিইউপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত