ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন

বাংলাদেশের তরুণদের জন্য জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার সহায়তা প্রতিষ্ঠান নিহোন গেটওয়ে একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে (১/১/এ, এফএম টাওয়ার (৮ম তলা), পূর্ব রাজাবাজার রোড, ঢাকা-১২১৫। মোবাইল: ০১৭১৫১৮১৪৯০)। জাপানের ওসাকাভিত্তিক প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আইএমএএস কোম্পানি লিমিটেড-এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এ একাডেমি ভাষা শিক্ষা, স্টুডেন্ট ভিসা, স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি, চাকরি এবং জাপানে পৌঁছানোর পরও প্রয়োজনীয় সহায়তাসহ সমন্বিত ‘ওয়ান-স্টপ সাপোর্ট’ প্রদান করবে। এ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান এবং ‘স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি ও জাপানে কর্মসংস্থানের সর্বশেষ সুযোগ’ শীর্ষক একটি উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অধ্যাপক মো. ফিরোজ মুকুল, অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মনির উদ্দিন, জনসংযোগবিদ মুহাম্মদ ইমতিয়াজ, চেয়ারম্যান কিয়োসি শিরাকো, তারেক বিন আজিজ, প্রিন্সিপাল ড. তাদোসি ওতাকি, ভাইস-প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ভাইস-প্রিন্সিপাল ড. ফিরোজ আলম চৌধুরী। এতে শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত