ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড কাঁচা মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বালাইনাশক ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার এস. এম. মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা প্রদান করা হয়েছে।

বিশেষ করে কাঁচা মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

সার বিতরণ,বিনামূল্যে বীজ,ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত