
গতকাল রোববার থেকে আগামী ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ মহড়ায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে উপজেলা/থানা আনসার কোম্পানির স্বেচ্ছাসেবী সদস্যরা। এটি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের ধারণার বাস্তবায়নে বাহিনীর সক্ষমতা এবং আন্তঃবাহিনী সমন্বয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক যুদ্ধব্যবস্থায় বিশেষ করে অপ্রচলিত যুদ্ধ ব্যবস্থায় (Unconventional Warfare-UCW) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো জাতীয় সংকট বা যুদ্ধাবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় গণযুদ্ধের ধারণাকে কার্যকরভাবে বাস্তবায়নে প্রশিক্ষিত ও অস্ত্রচালনায় পারদর্শী এসব স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি