ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন

‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন

এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন গতকাল মঙ্গলবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ বিষয়ে বিভিন্ন শ্রেণি পেশার যত জন ব্যক্তির সাথে আমার মেশার সুযোগ হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব আমার কাছে মনে হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। উনি যখন প্রধানমন্ত্রী হননি, তখন থেকেই পরিবেশ বিষয়কে অগ্রগণ্য হিসেবে বিবেচনা করতেন। তারই জোরালো বহিঃপ্রকাশ হলো নির্বাচনী প্রতিশ্রুতিতে ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশগ্রহণ। শুধু কর্মসূচি ঘোষণাই নয়, তা বাস্তবায়নের পদ্ধতিও আমাদের মুগ্ধ করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত