ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ব্যবস্থাপকদের অংশগ্রহণে ভিত্তিক বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিলেটের গ্র্যান্ড মোস্তফা হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ হ্রাস, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, মুনাফা বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইন উদ্দিন মাসুদ। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য্য। এসময় ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. ফজলুল হক, জয়া চৌধুরী, বিপ্লব কুমার তালুকদার, মোহাম্মদ আশরাফ হোসেন, মাসুক-ই-এলাহী ও মোহাম্মদ আজগর হোসাইনসহ সিলেট বিভাগের আওতাধীন কর্পোরেট শাখার নির্বাহী, সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত