ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতাকর্মীদের লঞ্চ ডুবোচরে

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতাকর্মীদের লঞ্চ ডুবোচরে

বরিশালে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হিজলা উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে রওনা দেওয়া একটি লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। পরে নেতাদের উদ্ধারে যাওয়া একটি নৌকা নদীতে ডুবে গেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল বলেন, অভ্যন্তরীণ পথের অভিযান-৫ লঞ্চে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বরিশালে যাওয়ার কথা। পথে লঞ্চটি উপজেলার দুটি ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটে যাচ্ছিল। ঘাটের কাছাকাছি পৌঁছে লঞ্চটি ডুবোচরে আটকা পড়ে। তখন ইঞ্জিন চালিত একটি নৌকা নেতাদের আনতে যায়। তবে বেশি যাত্রী উঠে পড়ায় নৌকাটি ডুবে যায়। এতে কারো কোনা ক্ষতি হয়নি। পরে নেতাকর্মীরা স্পিডবোটে বরিশাল নগরীতে এসে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন বলে জানান এই বিএনপি নেতা। নৌকা ডুবির ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত