ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

নগরীর সোনাডাঙ্গা থানায় দায়েরকৃত জোড়া হত্যা মামলায় আদালত ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন বাদে অন্যরা পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক, নুরুদ্দিন মো. রাজু ওরফে ইন্ডিয়ান রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ ওরফে রাজিব, সিদ্দিক, ওয়াসিম ওরফে দাদ ওয়াসিম ও জব্বার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত