ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কেকেবিএইউর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেকেবিএইউর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গত মঙ্গলবার বিকাল ৪টায় খুলনা সিটি বাইপাস রোডে টার্ফ মাঠে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে না পারায় ফলাফল নির্ধারণে টাইব্রেকার পর্ব অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে ১(৩) - ০(৩) গোল ব্যবধানে ইংরেজি বিভাগ বিবিএকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। টুর্নামেন্টে ম্যান অব দি সিরিজ মো. শহিদ শেখ ও ম্যান অব দি ম্যাচ মো. আহাদুল ইসলামকে প্রধান অতিথি মেডেল পরিয়ে দেন। এ সময়ে উপাচার্য চ্যাম্পিয়ন এবং রানারআপ উভয় দলসহ এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য লেখা-পড়ার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ, শরীর সুস্থ রাখা ও মনের প্রশান্তি জোগায় যার মাধ্যমে উদ্দীপনা বাড়ে। জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা আমাদের ব্যক্তি জীবন, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন পরিবেশে খাপ খাওয়াতে শেখায়। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই ফাইনাল খেলা সম্পন্ন হওয়ায় পরিচালনা কমিটি ও অংশগ্রহণকারী দল ও সমর্থকদের ধন্যবাদ জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, ইইই বিভাগের প্রধান ড. মো. মুঈন উদ্দিন, সিএসই বিভাগের প্রধান রথীন্দ্র নাথ মহালদার, বিএ বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের প্রধান ফারজানা শারমিন আনিকা, টুর্নামেন্ট পরিচালনা কমিটি তথা প্রক্টরিয়াল বডির সদস্য যথাক্রমে সিএসই বিভাগের প্রভাষক মুশফিক শাহরিয়ার শাফি, বিএ বিভাগের প্রভাষক মো. মুবিনুল ইসলাম, ইইই বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসান, ইংরেজি বিভাগের প্রভাষক নুসরাত জাহান সেতু ও আইএসএলএম বিভাগের প্রভাষক আহসান উল্লাহ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকাল ৩টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে ১-০ গোলে শিক্ষকদের সমন্বয়ে গঠিত দল জয়লাভ করে। একমাত্র গোলটি করেন সিএসই বিভাগের প্রভাষক ইমরান রহমান ইফতি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত