
দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর ও স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার। এছাড়াও, কম্পিউটার পণ্য কেনায় ১ হাজার ৫০০ টাকা থেকে ৮০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং তাকিওন ই-বাইক ক্রয়ে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা বা ওয়েবসাইট থেকে ই-বাইক, কম্পিউটার পণ্য ও আইটি এক্সেসরিজ কেনায় ক্রেতাদের এসব সুবিধা দিচ্ছে দেশের টেক জায়ান্ট ওয়ালটন। চলতি মাসের ৯ তারিখ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব সুবিধা পাবেন ক্রেতারা। ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, গ্রাহকদের হাতে আন্তর্জাতিকমানের প্রযুক্তি পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। এরই পরিপ্রেক্ষিতে কম্পিউটার ও ই-বাইক ক্রয়ে গ্রাহকদের ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে ওয়ালটন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি