ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঢাকা আহ্ছানিয় মিশনের ‘আর্ন’ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঢাকা আহ্ছানিয় মিশনের ‘আর্ন’ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত

বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের তৃণমূল পর্যায়ে তরুণদের জীবিকা ও দক্ষতা উন্নয়নে ‘আর্ন’ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটি স্বল্প শিক্ষিত, কর্মহীন ও অদক্ষ তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘আর্ন’ শীর্ষক প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষে নির্বাহী পরিচালক কেএম জাহিদুজ্জামান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব (রুটিং দায়িত্ব) আমেনা বেগম। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি ড. এসএম খলিলুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের টিভিইটি সেক্টরের টিম লিডার মোসাম্মৎ কনক লতাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা। ঢাকা আহ্ছানিয়া মিশন ২টি প্যাকেজে স্বাক্ষর করেছে। প্যাকেজ নং এস-৯.৩ চট্টগ্রাম বিভাগের ফেনী, লক্ষীপুর, কুমিল্লা নোয়াখালী, ব্রাম্মনবাড়িয়া এবং চাঁদপুর জেলার ৩৩টি উপজেলায় ৮০০টি ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টারের মাধ্যমে ৬৪,০০০ জনকে বিভিন্ন অকুপেশনে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের পাশপাশি ৪৮,০০০ উদ্যোক্তা উন্নয়ন ও সফ্ট স্কিল প্রদান করবে। অন্যদিকে প্যাকেজ নং: এস-১৪ সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার মোট ১৯টি উপজেলায় সর্বমোট ৪৫০টি ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টারের মাধ্যমে ৪৫,০০০ জনকে বিভিন্ন অকুপেশনে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের পাশপাশি ১৮,০০০ উদ্যোক্তা উন্নয়ন ও সফট স্কিল প্রদান করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত