ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কেকেবিএইউতে এমবিএ ২য় ব্যাচের ডিগ্রিধারীদের সনদপত্র প্রদান

কেকেবিএইউতে এমবিএ ২য় ব্যাচের ডিগ্রিধারীদের সনদপত্র প্রদান

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ২য় ব্যাচের ডিগ্রিধারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাময়িক সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জনকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাময়িক সনদপত্র হস্তান্তর করেন। তিনি অর্জিত জ্ঞান দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে কাজে লাগানোর জন্য ডিগ্রিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান। তিনি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং কর্মক্ষেত্র তথা তাদের জীবনের সাফল্য কামনা করেন। এ অনুষ্ঠানে ২য় ব্যাচের ০৮ জনকে এমবিএ ডিগ্রি অর্জনের জন্য সাময়িক সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে সিজিপিএ ৪ এর মধ্যে ৪ পেয়েছে ১ জন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাময়িক সনদপত্র গ্রহণকারীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন এসএম আশরাফুল ইসলাম, মো. নাসিমুদ্দীন, শেখ রাজীব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কোর্সের কো-অর্ডিনেটর প্রভাষক মো. মুবিনুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত