ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ নগরের চর ঈশ্বরদিয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক রাজীব মিয়াকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে তারা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানার চর ঈশ্বরদিয়া এলাকার কাশেম ডাক্তারের কলাবাগানে এ ঘটনা ঘটে। নিহত রাজীব ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ছাতিয়ানকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর রাজীব বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। নিজের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদণ্ডসংলগ্ন এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

পরে তারা অটোরিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত