ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে টাপেন্টাডলের বড় চালানসহ দুইজন গ্রেপ্তার

রংপুরে টাপেন্টাডলের বড় চালানসহ দুইজন গ্রেপ্তার

রংপুরে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের টাপেন্টাডলের বড় চালান আটকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।

এরআগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু মৌজার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। ওসি আব্দুস ছবুর জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানে গঙ্গাচড়া থানা পুলিশ কাকিনা-রংপুর সড়কে ওঁৎ পেতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলে করে অভিযুক্ত সুমন মিয়া ও লুনা আক্তার তালুক হাবু এলাকায় আসলে পুলিশ তাদের থামায়। এসময় মোটরসাইকেল তল্লাশি করা হলে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি আব্দুস ছবুর বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা সুমন ও লুনা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে থানা পুলিশ তাদের মাদকসহ হাতেনাতে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১৩৫ সিসি মোটরসাইকেল ও মাদক কারবারির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত