ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩১টি বিভাগের

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩১টি বিভাগের

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৭৫তম একাডেমিক কাউন্সিলের সভায় সভার সভাপতি উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর কাছে ইউজিসির নির্দেশনা অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে তৈরিকৃত ৩১টি বিভাগের ৩৮টি আউটকাম বেইসড কারিকুলামের একটি সংকলন হস্তান্তর করেন। ১৯ জুলাই শহিদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত এ সভায় বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াৎ হোসেন, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, পিএইচডি, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও সংশ্লিষ্ট ফ্যাকাল্টিগণ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্তিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত