ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিমান বাহিনী প্রধান কর্তৃক (BCASPS) ভবন উদ্বোধন

বিমান বাহিনী প্রধান কর্তৃক (BCASPS) ভবন উদ্বোধন

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গত সোমবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর ভবনের স্মারক ফলক উন্মোচন করেন। এসময়, তিনি নব উন্মোচিত BCASPS ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে, বিমান বাহিনী প্রধান BCASPS- ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্মানিত বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় ইঈঅঝচঝ আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত