ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গাজীপুরে আইশ্বিন ফুডস লিমিটেডকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরে আইশ্বিন ফুডস লিমিটেডকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা

গত সোমবার উপজেলা প্রশাসন, কালীগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাজীপুরের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কালীগঞ্জ উপজেলায় অবস্থিত আইশ্বিন ফুডস লিমিটেডের কারখানায় একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কালীগঞ্জ, জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে উপস্থিত ছিলেন ফারজানা ইয়াসমিন সোনিয়া, নিরাপদ খাদ্য অফিসার, গাজীপুর এবং কালীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকসহ উপজেলার পুলিশ সদস্যরা। অভিযানকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩২ (ক) এবং ৩৮ ধারা মোতাবেক ৩ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার নিমিত্ত খাদ্য নমুনাও সংগ্রহ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত