ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

১৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ

১৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস (পিএমআইআর)-এর ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম আলী আশরাফের সভাপতিত্বে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মেহেদী হাসান খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত