ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউতে জুলাই শহিদ দিবস উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা

বিএমইউতে জুলাই শহিদ দিবস উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর শহিদ ডা. মিলন হলে গতকাল বুধবার জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে শহিদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহতী এই আয়োজনে আলোচকবৃন্দ স্মরণে শ্রদ্ধা, চেতনায় অঙ্গীকার নিয়ে বৈষম্যহীন, ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। বিএমইউর ডেন্টাল ফ্যাকাল্টির ডিন ও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা কমিটির সম্মানিত সদস্য ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্তর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহিদ ওয়াসীমের বাবা শফিউল আলম, গুরুতর আহত জুলাই যোদ্ধার বাবা অধ্যাপক ডা. জাকারিয়া আজিজ, বিএমইউ’র সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) ও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত